ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’

যশোরে রেললাইনের পাশে মিলল ২ যুবকের বিচ্ছিন্ন লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে ট্রেনে কাটা অজ্ঞাত পরিচয়ে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। সোমবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার বারীনগর-মথুরাপুর মাঠপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে। যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মনির হোসেন জানান, সকাল ৬টার দিকে হৈবতপুর ইউপি সদস্য শাহজাহানের মাধ্যমে জানতে পারি রেললাইনের ধারে দুজনের ছিন্নভিন্ন মরদেহ পড়ে রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা করে মরদেহ দুটি রেললাইনে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে একজনের ধড় থেকে মাথা বিচ্ছিন্ন, অন্যজনের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন এবং মগজ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এদের একজনের পরনে জিন্স প্যান্ট, অন্যজনের পরনে সাদা চেক লুঙ্গি রয়েছে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে বলে জানান এসআই।

Tag :
আপলোডকারীর তথ্য

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

যশোরে রেললাইনের পাশে মিলল ২ যুবকের বিচ্ছিন্ন লাশ

আপডেট সময় ০১:০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮