ঢাকা ০১:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যশোরে বিমান বিধ্বস্ত, দুই পাইলটের মরদেহ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

রাতে আইএসপিআর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তথ্য নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। আর ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে।

এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে বিমান বিধ্বস্ত, দুই পাইলটের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮