ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই প্রশিক্ষক নিখোঁজ

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার অভিযান

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে দুই জন পাইলট ছিলেন। তাদের পরিণতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, রবিবার রাতে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি কেউ।

যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান দৈনিক আকাশকে বলেন, ‘রবিবার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে।’

‘বিমানের দুইজন পাইলটের কোনো খবর পাওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন।

রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে। বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের একটি প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানটির খবর এখনও পাওয়া যায়নি।

তবে বিধ্বস্তর ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিচ বলেন, ‘বিমান বিধ্বস্তের স্থান নির্ধারণ করা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যশোর স্টেশনের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল কুণ্ডু জানান, ঘটনাস্থলে যশোর স্টেশনের একাধিক ইউনিট আছে। উদ্ধার কার্যক্রম চলছে। এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতেও বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই প্রশিক্ষক নিখোঁজ

আপডেট সময় ১০:৫৫:২০ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮