ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

গাজীপুর নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে বিএনপি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জাতির সামনে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (২৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। আজ আবার শুনলাম- তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠ নেমেছে।

তিনি বলেন, গাজীপুর নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সকল প্রার্থীর মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সেখানকার মানুষ।

মঙ্গলবার (২৬ জুন) জিসিসি নির্বাচনে ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

গাজীপুর নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে বিএনপি: কাদের

আপডেট সময় ১২:৪৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮