ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সদর থানা পুলিশের সঙ্গে ক‌থিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন, যারা মাদক বিক্রেতা বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। নিহতরা হলেন মানিক শেখ ও রাজু। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দু’টি রামদা, দু’টি ছোরা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এই বন্দুকযুদ্ধ হয়। নিহত মানিক শেখ নগরীর মিস্ত্রিপাড়া খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে। এছাড়া রাজু বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে।

খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের দ‌ক্ষিণ জো‌নের ডি‌সি আল এহসান জানান, রাত সোয়া তিনটার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ওই দুইজন নিহত হয়। আহত হয় পুলিশের পাঁচ সদস্য। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুইজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনায় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত

আপডেট সময় ১০:০০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮