ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি জোটের ১৬০ সেনা আটক

ইয়েমেনি সেনাদের হাতে আটক সৌদি সেনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক শাখার অন্যতম সদস্য আলী আল-ইমদাদ রোববার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সৌদি জোটের শত্রুতামূলক বিমান হামলা থেকে রক্ষার জন্য আটক সেনাদেরকে হুদায়দা শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়েমেনের সেনারা এখনো হুদায়দা শহর নিয়ন্ত্রণ করছে বলে বিবৃতি প্রকাশের পর সৌদি জোটের সেনাদের আটকের খবর দিলেন আলী ইমদাদ। এসব সেনা হুদায়দা শহরের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করেছিল। হুদায়দা সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তিনদিন আগে সৌদি জোট ব্যাপক হামলা শুরু করেছে।

তবে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা হামলা মোকাবেলা করে আসছে। হুদায়দা বিমানবন্দর দখলের বিষয়ে রোববার সৌদি জোট দাবি করলে তা নাকচ করেছে হুথিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি জোটের ১৬০ সেনা আটক

আপডেট সময় ০৪:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮