ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের অভয়নগরে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন, যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে পুলিশ।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুগ্রুপ মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় শহিদুল নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। নিহত শহিদুল উপজেলার বুইকারা গ্রামের বাসিন্দা নূর ইসলাম খাঁর ছেলে। তার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

অভয়নগর থানার ওসি শেখ গনি মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে আমরা জানতে পারি প্রেমবাগ এলাকায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

আপডেট সময় ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮