ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

সিরিয়া সীমান্তে হঠাৎ ইসরাইলের সেনা মহড়া

অাকাশ জাতীয় ডেস্ক:

অধিকৃত গোলান মালভূমিতে আকস্মিকভাবে সামরিক মহড়া শুরু করেছে ইসরাইল। সিরিয়ার ওপর কয়েক দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর যখন ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ মহড়া শুরু করল তেল আবিব সরকার।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ-প্রস্ততি যাচাই করার জন্য তারা অধিকৃত ভূখণ্ডে রোববার সামরিক মহড়া শুরু করেছে এবং তা কয়েক দিন ধরে চলবে। মহড়ায় রিজার্ভ ফোর্সকেও তলব করা হয়েছে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপ সফরে গিয়ে ইইউ নেতাদের বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ায় ইরানি সেনা অবস্থান ঘটানো হয়েছে। এর বিরুদ্ধে তেল আবিব কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়া রোববার ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতিকে তিনি ইউরোপ সফরের সময় বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন।

ওই সফরে নেতানিয়াহু জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

সিরিয়া সীমান্তে হঠাৎ ইসরাইলের সেনা মহড়া

আপডেট সময় ০৭:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮