ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাজেটে পৃথক বরাদ্দ না থাকলেও এমপিও হবে: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বাজেটে এমপিওভুক্তির জন্য পৃথক বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বরাদ্দ রয়েছে তা থেকে এমপিওভুক্তির কাজ পর্যায়ক্রমে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে এফসিসিআইয়ের দুটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। এ নিয়ে কষ্ট করে শিক্ষকদের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই কাজ করছে। এ কাজ এখনও চলছে। বাজেটে সব বিষয়ে বরাদ্দ থাকার প্রয়োজন নেই। এ বিষয়ে বরাদ্দ না থাকলেও মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে এবং অর্থমন্ত্রীর যে থোক বরাদ্দ আছে সেখান থেকে এমপিওভুক্তি করানো সম্ভব।

এমপিওভুক্তির বিষয় নিয়ে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাজেটে পৃথক বরাদ্দ না থাকলেও এমপিও হবে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৩:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮