ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রেনের তেল চুরির সময় আটক ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় হাতেনাতে ৪ চোরকে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। রবিবার রাতে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে তাদের আটক করা হয়।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা আফজাল হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে খুলনা হতে রাজশাহীগামী সাগরদাড়ী আন্ত:নগর ট্রেনে অভিযান চালানো হয়।

এসময় ইঞ্জিন থেকে তেল চুরির সময় হাতেনাতে সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আনুমানিক ৭৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে। আটক চারজন হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের ইসলাম আলমের ছেলে ওয়াসিম আলম (৩২), রহিমপুর গ্রামের ইসরাইল প্রামানিকের ছেলে সবুজ প্রামানিক (২৫), ফতেপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সজিব ইসলাম (২৫) এবং একই গ্রামের মোকশেদ ইসলামের ছেলে ছোটন ইসলাম (২৪)।

ওসি আরও জানান, আটককৃতরা পেশাদার তেল চোর। দীর্ঘদিন ধরে তারা ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরি করে আসছিলেন।

ট্রেনের এল এম ইসরাইল হোসেন এবং এ এল এম আব্দুল মালেকের যোগসাজশে তেল চুরি করে আসছিল তারা। এ ঘটনায় রাতেই জিআরপি থানায় একটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রেনের তেল চুরির সময় আটক ৪

আপডেট সময় ১০:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮