ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বেআইনি : পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বেআইনি। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষগুলো যাতে তা মেনে চলে এবং তেহরান যেন তা থেকে লাভবান হতে পারে সেদিকে নজর দিতে হবে। এ লক্ষ্যে রাশিয়া আলোচনা অব্যাহত থাকবে। শনিবার চীনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি’র সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পুতিন।

তিনি বলেন, ইরানের সঙ্গে রাশিয়া সুসম্পর্ক অব্যাহত থাকবে। সব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বৃদ্ধির সুযোগ রয়েছে। চীনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের অবকাশে দুই নেতা বৈঠকে মিলিত হন। দুই প্রেসিডেন্টই সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, জ্বালানি, প্রতিরক্ষা এবং ট্রানজিট ও কাস্পিয়ান সাগর ইস্যুতে দুই দেশ সহযোগিতা অব্যাহত রেখেছে। পুঁজি বিনিয়োগের জন্য রুশ কোম্পানিগুলোকে ইরান সবসময়ই স্বাগত জানায়।

পরমাণু সমঝোতা ইস্যুতে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রুহানি। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেছে। কিন্তু আমেরিকা বেআইনিভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর অন্য পক্ষগুলো যাতে সমঝোতা বাস্তবায়ন করে সে ব্যাপারে রাশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।

চীনের চীংদাউ শহরে শনিবার থেকে দুই দিনব্যাপী সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে যোগ দিতেই রুহানি ও পুতিন চীন সফরে গেছেন। সূত্র: পার্স টুডে, দ্য ওয়াশিংটন পোস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ইরানের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া বেআইনি : পুতিন

আপডেট সময় ০৯:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮