ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় নিজ বাসার মেঝেতে শিশু লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনায় নিজ বাসার মেঝেতে সম্রাট খান (১১) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনাটিকে ‘রহস্যজনক’ হিসেবে সন্দেহ করলেও নিহতের পরিবারের দাবি, চুরির ঘটনা দেখে ফেলায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে নগরীর দৌলতপুরস্থ পাবলা দফাদারপাড়া এলাকা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সম্রাট একই এলাকার ফার্নিচার ব্যবসায়ী জাহিদ খানের ছেলে।

নিহতের পরিবার জানায়, বাবা জাহিদ খান সকালে ঘরের দরজা খুলে তার বড় মেয়েকে নিয়ে বাইরে যান। এর কিছুক্ষণ পর তার মাও পাশের বাড়িতে যায়। ঘরে একাই ঘুমিয়ে ছিল সম্রাট।

পরে সকাল সাড়ে ৮টার দিকে তারা ফিরে এসে দেখেন ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় রয়েছে। পরে সম্রাটকে ডাকাডাকি করলে সে আর ওঠেনি।

পরিবারের ধারণা, কোনো চোর ঘরের দরজা খোলা পেয়ে চুরি করতে ঢুকেছিল। সেটা সম্রাট দেখে ফেলায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। দৌলতপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। বিশেষ করে ঘটনার সময় বাড়িতে কেউ না থাকা। এছাড়া ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল। তার বাবা প্রায়ই তাকে মারধর করত বলে তথ্যও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সঠিক তথ্য জানা যাবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনায় নিজ বাসার মেঝেতে শিশু লাশ

আপডেট সময় ১২:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮