ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রতি বছরই ধুমধাম করে জন্মদিন পালন করতেন পরিবারের সঙ্গে। এ বছরের সেপ্টেম্বরেও ১১৪তম জন্মদিনটা পালন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেটা আর হলো না। তার আগেই চলে যেতে হলো তাকে। ১১৩ বছর বয়সেই ওপারে পাড়ি জমালেন বিশ্বের বয়স্কতম ব্যক্তি ইসরায়েল ক্রিস্টাল। শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। ২০১৬ সালেতে বিশ্বের বয়স্কতম পুরুষ হিসাবে গিনেজ বুকে ক্রিস্টালের নাম উঠেছিল।

ইসরায়েলের নাগরিক ১৯০৩ সালের ১৫ সেপ্টেম্বর পোল্যান্ডে জন্মেছিলেন ক্রিস্টাল। ছেলে-মেয়ে, নাতি-নাতনিনিয়ে সুখের জীবন ছিল তার। সবার মধ্যমণি হয়েছিলেন ক্রিস্টাল। ইহুদি ধর্মাবলম্বী ক্রিস্টাল প্রতি দিন সকালে উঠে নিয়মমাফিক প্রার্থনা করতেন। নিজের ১শ বছর বয়স পর্যন্ত এই নিষ্ঠায় কোনও ছেদ পড়েনি। তেমনটাই জানিয়েছেন ক্রিস্টালের মেয়ে শুলা কোপারস্টোচ। প্রথম বিশ্বযুদ্ধের পর ক্রিস্টাল পোল্যান্ডের লোজে চলে আসেন। সেখানে পারিবারিক ব্যবসায় হাত লাগান। বিয়ে করেন। তার দুই সন্তানও হয়। স্ত্রী ও সন্তানদের নিয়ে সময়টা ভালই যাচ্ছিল ক্রিস্টালের।

তার জীবনে দুঃসময় নেমে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। নাৎসিদের দখলে চলে যায় পোল্যান্ড। সে সময় ক্রিস্টালকে পাঠিয়ে দেওয়া হয় নাৎসিদের কুখ্যাত ক্যাম্প অসউইজ-বিরকেনাওতে। এই সময়ের মধ্যেই তার সন্তান ও স্ত্রীর মৃত্যু হয়। সম্পূর্ণ একাকী হয়ে পড়েন তিনি। যুদ্ধ শেষে যখন ক্যাম্প থেকে ছাড়া পান, তখন ক্রিস্টাল প্রায় শীর্ণকায়। ওজন কমে ৩৭ কেজিতে দাঁড়িয়েছে। এখানেও দমে যাননি তিনি। নিজের বাঁচার রসদ খুঁজতে পাড়ি দেন ইসরায়েলে। সেখানে গিয়ে একটি মিষ্টির দোকান খোলেন। ফের বিয়েও করেন। সেই স্ত্রীরও ঘরে দু’সন্তানের জন্ম হয়েছে।

সেই সংসার আস্তে আস্তে বাড়তে শুরু করে। ৯ নাতি-নাতনি এবং ৩২ জন পৌত্রী ও পপৌত্রীর মাঝে দিব্যি কাটাচ্ছিলেন ক্রিস্টাল। প্রতি বছরই ঘটা করে তার জন্মদিন পালন করা হতো। কিন্তু এবারের জন্মদিনের এক মাস আগেই মারা গেলেন বিশ্বের এই বয়স্কতম ব্যক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আপডেট সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭