ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিগগিরই পলিথিনবিরোধী অভিযান শুরু হবে: পরিবেশ মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিগগিরই পলিথিনবিরোধী অভিযান শুরু হবে। এমন ঘোষণা দিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্লাস্টিক পরিবেশ দূষণের পাশাপাশি জলাবদ্ধতা সৃষ্টি করে। তবে আইন ব্যবহার করে প্লাস্টিক উৎপাদন বন্ধ করা সম্ভব না। অভিযান পরিচালনা করার জন্য পর্যাপ্ত লোকবল নেই আমাদের। তবে মন্ত্রী হিসেবে আমাকেই দায়িত্ব নিতে হবে। আমাদের একটি কমিটমেন্টের মধ্য দিয়ে এগোতে হবে। ‘সাস্টেইনেবল ক্যাম্পেইন’ করতে পারলে ভালো কাজ করতে পারব।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আইইউসিএন আয়াজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইইউসিএন-এর চেয়ারপারসন হাসনা জসীম উদ্দীন মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন ব্রতী’র মুখ্য নির্বাহী কর্মকর্তা শারমিন সোনিয়া মুর্শেদ।

বক্তব্য রাখেন আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রাকিবুল আমিন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজোয়ানা হাসান, উন্নয়র অন্বেষার প্রধান নির্বাহী রাশেদ আল মাহমুদ তিতুমীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আবদুর রব মোল্লা প্রমুখ।

ব্রতী’র মুখ্য নির্বাহী কর্মকর্তা শারমিন সোনিয়া মুর্শেদ মূল প্রবন্ধে বলেন, ঢাকার চারপাশে নদীগুলোতে কোনো প্রাণ টিকে থাকার মতো অবস্থায় নেই। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে রাজধানী ঘিরে রাখা নদী দখল দূষণে শেষ হয়ে গেলেও এ নগর বসবাসের অযোগ্য হয়ে যাবে। রাজধানীর চারপাশের নদীগুলোর পানি এমন দূষিত হয়েছে যে, পানিতে যে পরিমাণ ন্যূনতম অক্সিজেন থাকা উচিত তাও পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানের এক ফাঁকে সংহতি জানাতে এসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, পরিবেশ রক্ষা নিয়ে রাজনীতি হতে পারে না। বিএনপি কখনও ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় অগের সরকারের আমলে নেয়া পদক্ষেপ বাস্তবায়ন করবে।

ওদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যশোর জেলা ছাত্র ফোরাম, ঢাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিগগিরই পলিথিনবিরোধী অভিযান শুরু হবে: পরিবেশ মন্ত্রী

আপডেট সময় ০৯:২১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮