ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ খালেদা আদালতে হাজির হয়নি, জামিনের মেয়াদ বাড়ল

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির করা হয়নি। তবে তার পক্ষে করা হাজিরা পরোয়ানা (প্রোডাকশন ওয়ারেন্ট বা পিডব্লিউ) প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া খালেদা জিয়া এ মামলায় জামিন বাড়ানোর আবেদন করলে আদালত আগামী ২৮ জুন পর্যন্ত তা মঞ্জুর করেন। সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত বলেন, অসুস্থতাজনিত কারণে আনফিট খালেদা জিয়া, তাই আদালতে তাকে হাজির করা সম্ভব হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতে এই প্রতিবেদন দিয়েছেন।

এ মামলায় জিয়াউল ইসলাম মুন্না নামে এক আসামি ওমরায় যাওয়ার জন্য আবেদন করলে আদালত সরকারের অনুমতিসাপেক্ষে তা মঞ্জুর করেন।

চলতি বছরের ৩০ জানুয়ারি এ মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ সাত বছর কারাদণ্ড দাবি করে দুদক প্রসিকিউশন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থ খালেদা আদালতে হাজির হয়নি, জামিনের মেয়াদ বাড়ল

আপডেট সময় ১২:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮