ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের হাতে নির্যাতিত যুবক বাংলাদেশি, ভিডিও

মালয়েশিয়া এক ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বাংলাদেশি যুবককে আঘাত করছেন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার জোহরপ্রদেশে ইমিগ্রেশন পুলিশের হাতে এক বাংলাদেশি যুবক নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশি যুবককে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এ ঘটনার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন (অভিবাসন) কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাংলাদেশি তরুণের মাথায় আঘাত করছেন ওই ইমিগ্রেশন কর্মকর্তা এবং তার হাত জোর করে স্ক্যানারে রাখছেন।

গত ৩০ মে সকাল ৯টার দিকে প্রদেশের উইসমা পারসেকুতুয়ান এলাকার ইমিগ্রেশন অফিসে এ ঘটনা ঘটে। তবে কেন অফিসার এ আচরণ করেছে তা এখনও জানা জায়নি।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক রোহাইজি বাহারি বলেন, এ ঘটনার পর আমরা ওই কর্মকর্তাকে ফ্রন্ট ডেস্ক থেকে সরিয়ে দিয়েছি। তিনি বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। ওই কর্মকর্তার বিরুদ্ধে কী অবস্থা নেয়া হয়েছে, তা তিনি বলেননি।

ইমিগ্রেশন বিভাগের মুস্তাফা আলীও এক বিবৃতিতে বলেন, এই কর্মকাণ্ডের ফলে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, আমরা তাকে বরখাস্ত বা চাকরিচ্যুত করার কথা ভাবব। সরকারি চাকুরে শৃঙ্খলাবিধি ২০০২ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মালয়েশিয়াভিত্তিক জুস অনলাইন জানিয়েছে, মালয়েশিয়ায় কাজ করতে আসা বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশিকর্মীরা অত্যন্ত সৎ ও কঠোর পরিশ্রমী হয়ে থাকে। কিন্তু স্থানীয় লোকজন তাদের সঙ্গে ভালো আচরণ করে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের হাতে নির্যাতিত যুবক বাংলাদেশি, ভিডিও

আপডেট সময় ১১:২২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮