ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

নিউইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল সাদিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে প্রথম বাংলাদেশি কনসাল জেনারেল হিসেবে যোগ দিয়েছেন পেশাদার কূটনীতিক সাদিয়া ফয়জুননেসা।

গত শুক্রবার তিনি ১৫তম কনসাল জেনারেল হিসেবে শামীম আহসানের স্থলাভিষিক্ত হন। বাংলাদেশ সরকার পেশাদার কূটনীতিক শামীম আহসানকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ায় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। একই দিন শামীম আহসান তার নতুন কর্মস্থলে যোগ দেন। গত এপ্রিলে সরকার সাদিয়াকে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ দেয়।

বর্তমান কাজে যোগ দেয়ার আগে সাদিয়া ফয়জুননেসা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, ভারত, থাইল্যান্ডসহ বিদেশে বাংলাদেশের ২৫টি মিশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

সাদিয়া ফয়জুননেসা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ১৮তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের একজন সদস্য। চিকিৎসা শাস্ত্রে স্নাতক (এমবিবিএস) ডিগ্রিধারী সাদিয়া পরবর্তী সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর শ্রেণিতে অসামান্য সফলতার জন্য তিনি ‘ভাইস চ্যাঞ্জেলর গোল্ড মেডেল’-এ ভূষিত হন।

চাকরিতে যোগদানের পর তিনি বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিসহ ভারত, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পেশাগত কূটনৈতিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ১৯৯৪ সালে চ্যাম্পিয়ন ও ১৯৯৩ সালে রানার্সআপ সাদিয়া বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম শ্রেণির একজন উপস্থাপক। উন্নয়ন কূটনীতি, বৈশ্বিক ব্যবসায় সাফল্য ও জনকূটনীতি ছাড়াও বাঙালি সাহিত্য এবং সংস্কৃতি প্রসারে তার ব্যাপক আগ্রহ রয়েছে।

প্রসঙ্গত নিউইয়র্ক কনস্যুলেটের অধীনে নিউইয়র্ক ছাড়াও রয়েছে কানেকটিকাট, নিউ হ্যামশায়ার, নিউজার্সি, মেইন, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও ভারমন্ট অঙ্গরাজ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিউইয়র্কে প্রথম বাংলাদেশি নারী কনসাল জেনারেল সাদিয়া

আপডেট সময় ০১:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮