ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

মালয়েশিয়ায় ফের ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ১৭০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ১৭০ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৩০০ জন বিদেশির কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আটক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার অলীর নেতৃত্বে পরিচালিত এ আটক অভিযানে নবগঠিত মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রি মহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এটিই কোনো অবৈধ অভিবাসীবিরোধী অভিযান যেখানে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আটককৃত অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে। যেমন- বৈধ নথি না থাকা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।

মহিউদ্দিন আরও জানান, দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে আমাদের এ অভিযান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

মালয়েশিয়ায় ফের ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ১৭০

আপডেট সময় ১১:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮