ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নির্বাচন থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছেন বিএনপি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন অজুহাত খুঁজছেন বিএনপি নেতারা। এজন্য তারা মাদকের বিরুদ্ধে অভিযানসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন সেতুমন্ত্রী।

তিনি বলেন, বিএনপি নির্বাচনে জিতবে না, এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন অজুহাত তৈরি করছেন। ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে মহাসড়কে যানজটের কারণ, ফিটনেসবিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি। এ ব্যাপারে বিআরটিএ ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

জনদুর্ভোগ এড়াতে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখারও অনুরোধ জানান তিনি। একসময়ের শীর্ষ সন্ত্রাসী জোসেফকে রাষ্ট্রপতির ক্ষমা ও বিদেশে চলে যাওয়া সম্পর্কে আরও খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবেন বলেও জানান সেতুমন্ত্রী।

তবে বিএনপি নেতাদের মুখে এ বিষয়ে কোনো কথা মানায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী আরও বলেন, যেই দল ৭ ধারার মতো একটা বিষয়কে গঠনতন্ত্র থেকে বাদ দিয়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, দণ্ডিত দল; কানাডার ফেডারেল আদালতে যারা বিশ্ব স্বীকৃত সন্ত্রাসী দল, সেই দলের এ নিয়ে কোনো অধিকার নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

নির্বাচন থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছেন বিএনপি: কাদের

আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮