ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রধানমন্ত্রী হিংসায় ভোগেন: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়াউর রহমান আজকে সরকারের টার্গেট। তিনি বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীন পররাষ্ট্রনীতি এনেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা নিয়ে হিংসায় ভোগেন। তাই তার প্রথম টার্গেট গণতন্ত্র ভেঙে দাও। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার দুপুর ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন পূর্বে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রিজভী বলেন, উন্নয়নের নামে আজকে লাখ লাখ কোটি টাকা প্রচার করা হচ্ছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ধ্বংস করে দিচ্ছেন শেখ হাসিনা।

তিনি বলেন, রাজপথে নামতেই হবে, রাজপথে না নামা পর্যন্ত গণতন্ত্রের মুক্তি নেই। আজকে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে, তাকে তিলেতিলে নিঃশেষ করে দেয়ার জন্য।

তিনি বলেন, খালেদা জিয়া দেশকে স্বাধীন রাখতে চেয়েছিল বলেই এত আক্রোশ। কেন দেশটাকে প্রতিবেশীর কাছে বিক্রি করে দেয়া হবে না? শেখ হাসিনা ক্ষমতায় এসেই একে একে কাজটি করে যাচ্ছেন। গণতন্ত্রকে দুই পায়ের নিচে দলিত করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা হলে আগের চেয়ে ৫ গুণ শক্তিশালী হবে: হুঁশিয়ারি ট্রাম্পের

প্রধানমন্ত্রী হিংসায় ভোগেন: রিজভী

আপডেট সময় ০২:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮