ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

দলীয় মনোনয়ন চূড়ান্তে শেখ হাসিনার টেবিলে ৮ প্রতিবেদন

বুধবার বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অাকাশ জাতীয় ডেস্ক:

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌঁড় ঝাপ শুরু হয়েছে বেশ আগ থেকেই। তবে এবারের নির্বাচনকে কঠিন পরীক্ষা হিসেবে দেখে দলটি মনোনয়নের ক্ষেত্রে পা ফেলছে বেশ হিসেব করেই। দলটির দায়িত্বশীল মহল থেকে পাওয়া তথ্য জানা যাচ্ছে, নির্বাচনে নৌকা প্রতীক কাকে দেওয়া হবে, তা দেখছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলক্ষ্যে প্রধানমন্ত্রী তার বিভিন্ন উইং এবং দেশি বিদেশী জরিপ প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছেন। পাওয়া তথ্য মতে মনোনয়ন চূড়ান্তে ৮টি রিপোর্ট নিয়মিত যাচ্ছে তার টেবিলে। এর মধ্যে রয়েছে তিন গোয়েন্দা সংস্থা, আওয়ামী ঘরানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি টিম , সাবেক আমলাদের একটি দল, একটি দেশীয় ও একটি আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান এবং প্রধানমন্ত্রীর বিশেষ মনোনীত আওয়ামী লীগের কয়েকজনের একটি দল।

এই ৮ মাধ্যমে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের জনপ্রিয়তা যাচাই করা হচ্ছে। প্রধানমন্ত্রী অনেকদিন আগেই বলে রেখেছিলেন এবার জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে।

এদিকে সব যাচাই বাছাই শেষে নির্ধারিত সময়ের কিছুটা আগেই নৌকার প্রার্থী চূড়ান্ত করার কথা মাথায় নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। অন্তঃকোন্দলের সামাল দিতেই এমনটা ভাবছে দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

দলীয় মনোনয়ন চূড়ান্তে শেখ হাসিনার টেবিলে ৮ প্রতিবেদন

আপডেট সময় ০৮:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮