ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

তুরস্ককে যুদ্ধবিমানের সফটওয়্যার দেবে না: যুক্তরাষ্ট্রকে ইসরাইল

অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্ককে অত্যাধুনিক এফ-৩৫ জঙ্গিবিমান আপডেট করার সফটওয়্যার না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল। ইসরাইলের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজকে এ গোপন তথ্য ফাঁস করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা হারেৎজ পত্রিকাকে জানান, ইসরাইল চাইছে মধ্যপ্রাচ্যে একমাত্র তারাই এফ-৩৫ বিমানের আপডেট সফটওয়্যার পাবে। অন্য কেউ যেন এ সফটওয়্যার না পায়। এর কারণ হিসেবে তিনি জানান, মধ্যপ্রাচ্যে ইসরাইল সামরিক দিক দিয়ে অপ্রতিদ্বন্দ্বী থাকতে চায়।

আগামী জুলাই মাসে ইসরাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ সফটওয়্যার পাবে এবং ওই সময়ই এফ-৩৫ বিমান আপডেট করা সম্ভব হবে। এর আগে গত সপ্তাহে মার্কিন সিনেট কমিটি তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রির বিরোধিতা করে একটি বিল পাস করেছে।

মার্কিন বিরোধিতার পর তুরস্ক রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ বিমান কেনার চিন্তা করছে। তুরস্কের ইয়ানি শাফাক পত্রিকা জানিয়েছে, এফ-৩৫ বিমানের চেয়ে প্রায় অর্ধেক খরচে সুখোই-৫৭ বিমান কেনা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরস্ককে যুদ্ধবিমানের সফটওয়্যার দেবে না: যুক্তরাষ্ট্রকে ইসরাইল

আপডেট সময় ০৫:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮