ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি ক্রাউন প্রিন্স জীবিত, যোগ দিয়েছেন মন্ত্রী পরিষদের বৈঠকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান জীবিত আছেন এবং গত মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকেও উপস্থিত ছিলেন এমন দাবি করেছে সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ। বুধবার আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়, ফিলিস্তিনিদের স্বাস্থ্য সহায়তায় ভূমিকা রাখবে সৌদি আরব প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এমন আশ্বাস দিয়েছেন ক্রাউন প্রিন্স। মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ আশ্বাস দেন। সৌদি সংবাদ সংস্থার বরাত দিয়ে আরব নিউজ এ খবর জানায়।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফেরার পর বেশি কিছুদিন যাবত সৌদি ক্রাউন প্রিন্সের ‘মিডিয়া নিরবতা’র পর প্রিন্স কোথায় আছেন? গত মাসে রাজপ্রাসাদের নিকটে গোলাগুলিতে নিহত হয়েছেন নাকি এখনো জীবিত আছেন বিশ্বজুড়ে এমন গুঞ্জনের মাঝেই এ সংবাদ প্রকাশ হলো। এর আগেও সৌদি সরকারি সংবাদপত্র ‘জারিদাতুর রিয়াদ’ ক্রাউন প্রিন্সের একটি ক্যাপশনহীন ছবি প্রকাশ করে। এ ছবিটি কোথায় কখন তোলা হয়েছিল বিস্তারিত কিছু বলা হয়নি।

বুধবার আরব নিউজের সংবাদে বলা হয়, মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। এসময় তিনি ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের কথা জানান। ফোনালাপে তিনি ফিলিস্তিনে আহতদের প্রতি স্বাস্থ্য সহায়তার বিষয়টিও তুলে ধরেন। এসময় বাদশাহ সালমানও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি ক্রাউন প্রিন্স জীবিত, যোগ দিয়েছেন মন্ত্রী পরিষদের বৈঠকে

আপডেট সময় ০৩:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮