ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার : ববি হাজ্জাজ চীন ও যুক্তরাষ্ট্রের ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়া উচিত : জিনপিং দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি পরিচ্ছন্ন নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত শি’র সঙ্গে বৈঠক ‘দারুণ’ হয়েছে: ট্রাম্প ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

নিউইয়র্কের স্কুলে দ্বিতীয় ভাষা বাংলা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাবলিক স্কুলে বাংলাকে দ্বিতীয় ভাষা করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে শুরু নতুন শিক্ষা বছরে জ্যাকসন হাইটসসংলগ্ন এলমহার্স্টে পাবলিক স্কুল (পিএস)৭-এ বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে চালুর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কংগ্রেসম্যান যোসেফ ক্রাউলি ও কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের চেষ্টায় এটি সম্ভব হয়েছে। ২০১৫ সালে এ দুই কংগ্রেসম্যান তদানীন্তন স্কুল চ্যান্সেলর কারমেন ফারিনাকে এক পত্রে বাংলাকে দ্বিতীয় ভাষা করার আহ্বান জানিয়েছিলেন।

শনিবার এক বিবৃতিতে হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলি ও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য গ্রেস মেং এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে চীন থেকে ফ্রেঞ্চ হয়ে হাইতির ক্রিয়োলা ও রাশিয়ান ভাষা চালুর প্রক্রিয়াও চলছে।

কংগ্রেসওম্যান গ্রেস মেং বিবৃতিতে বলেন, দ্বিতীয় ভাষা চালুর জন্য আমি স্কুল চ্যান্সেলর রিচার্ড কারেঞ্জা ও স্কুল বোর্ডের সব কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ছাড়াও নবাগত অভিবাসীদের জীবনে চমকপ্রদ সাফল্যের প্রভাব রাখবে।

কংগ্রেসম্যান ক্রাউলি বলেন, সিটির স্কুলশিক্ষার্থীদের নিজ নিজ মা-বাবার ভাষা শেখানোর এ উদ্যোগ সবাইকে অভিভূত করেছে। কারণ বাসায় যে ভাষা সে মা-বাবার কাছে শোনে, তার সম্পর্কে প্রাতিষ্ঠানিক শিক্ষা পাওয়া ওই সব শিশু-কিশোরের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার বৈকি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নতুন আরেকটি ‘ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত

নিউইয়র্কের স্কুলে দ্বিতীয় ভাষা বাংলা

আপডেট সময় ০১:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮