ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

বিএনপির পোলিং এজেন্টদের মারপিটের অভিযোগ মঞ্জুর

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রহিমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে বিএনপি প্রার্থী মঞ্জু অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকি তাদের মারধরও করা হয়েছে। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নেয়ারও অনুরোধ জানান নজরুল ইসলাম মঞ্জু। সকাল থেকে অন্তত ৩০ কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়।

কেসিসি নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আ’লীগের তালুকদার আবদুল খালেক, বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত শফিকুর রহমান মুশফিক (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা মুজ্জাম্মিল হক (হাত পাখা) ও সিপিবি মনোনীত মো. মিজানুর রহমান বাবু (কাস্তে)।

সকাল ৮টা থেকে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দেয়ার জন্য নাগরিকরা ভোটকেন্দ্রগুলোতে সারি বেঁধে দাঁড়িয়েছেন। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির পোলিং এজেন্টদের মারপিটের অভিযোগ মঞ্জুর

আপডেট সময় ০৯:২০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮