ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরাইলের তৈরি অস্ত্র সমর্পণ করল সিরিয়ার বিদ্রোহীরা, ভিডিও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ায় বিদ্রোহীরা আত্মসমর্পণের সময় সরকারি বাহিনীর হাতে যে অস্ত্র, গোলাবারুদ, ল্যান্ডমাইন হস্তান্তর করেছেন, তার একটি বড় অংশ ইসরাইলের তৈরি বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর শহর ছেড়ে যাওয়ার সময় এসব অস্ত্র জমা দিয়েছেন।

জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম ও ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ ও ২৩ এমএম পিকেসি মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি ভূমি মাইন।

জমা দেয়া এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরাইলি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

গত ৪ মে সিরিয়ার সেনারা হোমস শহরের দক্ষিণ অংশে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ রাসায়নিকসহ ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলের তৈরি অস্ত্র সমর্পণ করল সিরিয়ার বিদ্রোহীরা, ভিডিও

আপডেট সময় ০৯:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮