ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকেও বিশ্বাস করি না: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী হাজার হাজার শিক্ষক ও বুদ্ধিজীবীর এক সমাবেশে পরমাণু সমঝোতা এবং যুক্তরাষ্ট্রের আচরণের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।

তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাল্কা বুদ্ধি ও বোকামিপূর্ণ বক্তব্যের কথা উল্লেখ করে বলেছেন, ট্রাম্প তার বক্তব্যে দশটিরও বেশি মিথ্যা কথা বলা ছাড়াও ইরানের সরকার ও জনগণকে হুমকি দিয়েছেন। আমি ইরানি জাতির পক্ষ থেকে বলছি, মি. ট্রাম্প আপনি জঘন্য ভুল করছেন।

যুক্তরাষ্ট্রের আচরণ ও বেআইনি কর্মকাণ্ডকে কোনোভাবেই হাল্কা করে দেখার সুযোগ নেই উল্লেখ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রের টার্গেট কোনো একটি দল বা ব্যক্তিকে উৎখাত করা নয় বরং ইরানের জনগণ ও দেশটির ইসলামি শাসনব্যবস্থাকে ধ্বংস করাই তাদের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ইরানে ইসলামি বিপ্লব বিজয়, ইসলামি সরকার প্রতিষ্ঠা এবং এদেশে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হওয়ার কারণে ওয়াশিংটন ক্ষুব্ধ ও হতাশ এবং এ কারণেই তাদের শত্রুতা অব্যাহত রয়েছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরও বলেছেন, শত্রুরা চায় ইরানে ইসলামি শাসনব্যবস্থাকে উৎখাত করে বিপুল প্রাকৃতিক সম্পদের অধিকারী ও ভূ-কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ দেশটির ওপর ফের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে।

যুক্তরাষ্ট্র গত ৪০ বছর ধরে নানা উপায়ে ও ছলচাতুরীর মাধ্যমে ইরানের ইসলামি সরকারব্যবস্থার পতন ঘটানোর চেষ্টা করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকেও বিশ্বাস করি না: ইরান

আপডেট সময় ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮