ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনা সিটিতে সর্বশক্তি নিয়ে নামবে বিএনপি: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন আদালতে আটকে যাওয়ায় এখন খুলনায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টায় নামবে বিএনপি।

দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। খুলনায় নির্বাচনের প্রচারণা চলছে। সেখানেও ধানের শীষের পক্ষে টেউ উঠেছে। গাজীপুর যেহেতু বন্ধ, বিএনপির আরও নেতারা খুলনা যাবেন। সেখানে আরও ঢেউ উঠবে।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সীমানা নিয়ে আপত্তি জানিয়ে এক ইউপি চেয়ারম্যানের রিট আবেদনে হাইকোর্ট রোববার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। বিএনপি অভিযোগ করেছে, এই নির্বাচন স্থগিতে সরকারের হাত রয়েছে।

নজরুল ইসলাম খান বলেন, ‘গণজোয়ারে সরকার আতঙ্কে রয়েছে। কাজেই কখন আবার খুলনাও বন্ধ করে দেয়া হয় কে জানে। কারণ এই সরকার পরাজিত হতে চায় না।’ ১৫ মে অনুষ্ঠেয় খুলনা সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

মঙ্গলবার খালেদা জিয়ার জামিনের শুনানি আছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, ‘সুপ্রিমকোর্ট যদি খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে তাহলেও অন্য মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর কারণে তিনি মুক্ত হতে পারবেন না। আর এ সরকার নানা কৌশলে তাকে জেলে আটকে রাখার চেষ্টা করতে পারে। শ্যোন অ্যারেস্টে আমরা বিএনপি চেয়াপারসনের জামিন করালাম। কিন্তু আরেকটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাল। সরকার চাইলে নিশ্চয় পারে।’ সরকারের পরিবর্তনে ‘শক্ত আন্দোলনের যে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করছে। এর অর্থ এই নয় যে, সরকার যা খুশি তাই করবে আর আমরা সব সহ্য করব। আমাদের তৃণমূল থেকে চাপ আসছে।’ ২০ দলীয় জোটের শরিক ইসলামিক পার্টির প্রয়াত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মবিনের স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলনা সিটিতে সর্বশক্তি নিয়ে নামবে বিএনপি: নজরুল

আপডেট সময় ১০:০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮