ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ থেকেই শুরু হলো ১০০ বলের ক্রিকেট

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশেই প্রথম যাত্রা শুরু হলো ১০০ বলের ক্রিকেটের। বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে শুরু হওয়া মাস্টার্স ক্রিকেট কার্নিভালের তৃতীয় আসরটি হচ্ছে ১০০ বলে।

ঐতিহাসিক এই ম্যাচের উদ্বোধনী দিনে জয় পেয়েছে বেক্সিমকো ঢাকা মাস্টার্স আর এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে আসরের প্রথম ম্যাচে ফারুক আহমেদের র’নেশন্স খুলনা মাস্টার্সের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকা মাস্টার্স। আর মূল মাঠে মাস্টার্স সিক্সার্সের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে এয়ারএশিয়া রাজশাহী মাস্টার্স।

আজ বৃহস্পতিবার ‘ব্যাটল অব হান্ড্রেড বল’ খ্যাত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এই ফরম্যাটে খেলা হয় ১৬ ওভারের। যার মধ্যে প্রথম ১৫ ওভার স্বাভাবিক নিয়মে হলেও শেষ ওভারটি হয় ১০ বলের। তাতে মোট বল হয় ১০০টি। শেষ ওভারে ১০টি বলই করেন একজন বোলার। ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করতে ইংল্যান্ডে এই ১০০ বলের ক্রিকেট শুরুর পরিকল্পনা করা হয়। তবে এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশই তা আগে বাস্তবায়ন করল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ থেকেই শুরু হলো ১০০ বলের ক্রিকেট

আপডেট সময় ০৭:০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮