ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র সমাধান : জাতিসংঘে শামা ওবায়েদ তৎকালীন আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: মির্জা ফখরুল সংবিধান সংশোধন: প্রতিশ্রুতি ছাড়া কমিটিতে থাকতে চায় না জামায়াত পশ্চিমবঙ্গে জোট নয়; ‘একলা লড়াই’র ডাক রাহুল গান্ধীর বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৮ সেনা নিহত হয় চুক্তি করবে, না হয় নিশ্চিহ্ন হয়ে যাবে: ইরানকে হুমকি ট্রাম্পের উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস: এনসিটিবি চেয়ারম্যান কৃষক কার্ডে ১০ ধরনের সুবিধা পাবেন কৃষকরা: চিফ হুইপ

এসএসসির প্রশ্নফাঁস হওয়া পরীক্ষা বাতিল হবে না: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এসএসসিতে প্রশ্নফাঁস হওয়া পরীক্ষা বাতিল হবে না জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, পরীক্ষার আগে এমসিকিউ প্রশ্ন পেয়েছে পাঁচ হাজারের মতো পরীক্ষার্থী। এ কারণে কোনো পরীক্ষা বাতিল করা হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে এ কথা জানান শিক্ষামন্ত্রী।

সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষার ১৭টির মধ্যে ১২টি বিষয়ের এমসিকিউ অংশের ‘খ’ সেটের প্রশ্নফাঁস হয়েছিল বলে প্রতিবেদনে জানিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিটি। মন্ত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় ক্লোজড গ্রুপের মাধ্যমে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে এমসিকিউ প্রশ্নফাঁস হতো বলে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে।

তদন্ত কমিটির বরাত দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ৫ হাজার শিক্ষার্থীর কারণে ২০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নিয়ে তাদের ভোগান্তিতে ফেলা সমীচীন হবে না।

গত ফেব্রয়ারি মাসের ১ তারিখ থেকে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা।

এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ ছাত্রী রয়েছে। ৩ হাজার ৪১২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মৃত্যু নিয়ে এমন ব্যবসা ঠিক না’, কারিনার মৃত্যুর গুজবে কায়সার হামিদের ক্ষোভ

এসএসসির প্রশ্নফাঁস হওয়া পরীক্ষা বাতিল হবে না: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:০০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮