ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

খুলনায় প্রচারে ফিরলেন বিএনপি প্রার্থী মঞ্জু

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ফের নির্বাচনী প্রচারে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় সংবাদ সম্মেলন ডেকে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে নির্বাচনী প্রচার কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেন তিনি।

দুপুরে আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো পরিস্থিতিতেই বিএনপি নির্বাচন বয়কট করবে না।

তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরীজুড়ে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারে জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন। এ ছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

মঞ্জু অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় প্রচারে ফিরলেন বিএনপি প্রার্থী মঞ্জু

আপডেট সময় ০২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮