ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে

শিক্ষক অপসারণের প্রতিবাদে উত্তাল জবি

অাকাশ জাতীয় ডেস্ক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদকে প্রকাশনা জালিয়াতির অভিযোগে অপসারণের প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এর পর সকাল ৮টার দিকে মূল ফটক আটকে দেন তারা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি অনেক শিক্ষক।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আগামী ১০ কার্যদিবসের মধ্যে অধ্যাপক নাসিরউদ্দিন আহমেদকে পুনর্বহাল করতে হবে। না হলে লাগাতার ধর্মঘট চলবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে মূল ফটকের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল বুধবার দুপুরে জরুরি সভা শেষে ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় প্রকাশনা জালিয়াতির অভিযোগে এ অধ্যাপককে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে কলাভবন ও বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেন। ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা ফাইনাল পরীক্ষা বাদ দিয়ে এ ধর্মঘটে অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

শিক্ষক অপসারণের প্রতিবাদে উত্তাল জবি

আপডেট সময় ১২:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮