ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

২০৫ শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র শবেবরাত উপলক্ষে সুবিধাবঞ্চিত মেধাবী ২০৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর দরবারে হজরত শাহ খাজা শরফুদ্দীন চিশতী (র.) সুপ্রিমকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণে বৃত্তি প্রদানের পাশাপাশি বিশেষ ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্থিক চেক তুলে দেন। এ সময় তিনি মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিমকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান, বিচারপতি এ এফ এস আবদুর রহমান, বিচারপতি মো. আমির হোসেন।

শবেবরাতের ফজিলতের ওয়াজ করেন মাজার মসজিদের খতিব মাওলানা আহমাদ হাসান চৌধুরী ফুলতলী, কোরআন তেলাওয়াত করেন মাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আহমাদ রেজা ফারুকী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুপ্রিমকোর্ট বিচার ও প্রশাসন বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার-২ ও সুপ্রিমকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটির সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক ও মাজার মসজিদ প্রশাসন কমিটির সিনিয়র কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

২০৫ শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিলেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৬:২৯:০১ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮