কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সভাপতিত্বে বুধবার (২১ অক্টোবর) আমিরি দেওয়ানে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ গণমাধ্যমকে জানান বিচারমন্ত্রী ও মন্ত্রিসভা বিষয়ক প্রতিমন্ত্রী ইব্রাহিম বিন আলি আল মোহান্নাদি।
বৈঠকে ২০২৭ সালের প্রস্তাবিত খসড়া বাজেট আইন নীতিগতভাবে অনুমোদন করা হয়। সংবিধান অনুযায়ী এটি চূড়ান্ত পর্যালোচনা ও অনুমোদনের লক্ষ্যে শূরা কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২০২৬ সালের ১১ নম্বর মালিক সমিতি আইনের বাস্তবায়ন বিধিমালাসংক্রান্ত খসড়া অনুমোদন পেয়েছে। রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির (RERA) সঙ্গে সমন্বয় রেখে যৌথ মালিকানাধীন আবাসন বা প্রোপার্টি ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতেই এই পদক্ষেপ।
আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে বৈঠকে ৩টি গুরুত্বপূর্ণ খসড়া চুক্তি অনুমোদন লাভ করে আন্তর্জাতিক সমঝোতা স্মারক: ১।
- বেলজিয়ামের ফেডারেল পুলিশের সাথে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সহযোগিতাসংক্রান্ত একটি খসড়া সমঝোতা স্মারক।
- কাতার ও সৌদি আরবের মধ্যে জ্বালানি খাতে যৌথ সহযোগিতাসংক্রান্ত খসড়া সমঝোতা স্মারক।
- কাতারের দোহা পৌরসভা এবং মিসরের কায়রো গভর্নরেটের মধ্যে সিস্টার-সিটি বা সিস্টারশিপ (Twinning) চুক্তি।
বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক সফর ও আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনার প্রশংসা করা হয়।
অর্থনৈতিক, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদারে এটিকে এক নতুন যুগের সূচনা বলে উল্লেখ করা হয়। পাশাপাশি কাতার-সিঙ্গাপুর যৌথ কমিটির (HLJC) ৯ম বৈঠকের পর দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হওয়া এবং সিআইসিএ (CICA) শীর্ষ সম্মেলনে আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককে ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। গত ১৫ অক্টোবর আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় সহযোগিতা ও আস্থার ব্যবস্থাপনাবিষয়ক সম্মেলনের (CICA) ৭ম শীর্ষ সম্মেলনে কাতারের আমিরের অংশগ্রহণ এবং সেখানে আজারবাইজান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সাথে আয়োজিত দ্বিপক।
অবশেষে জাতীয় সড়ক নিরাপত্তা কমিটির ২০২৪ ও ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন, ওমান ক্লাইমেট উইকে পরিবেশমন্ত্রীর অংশগ্রহণ এবং আবুধাবিতে অনুষ্ঠিত জাতিসংঘের ১৫তম অপরাধ প্রতিরোধ কংগ্রেসে বিচারমন্ত্রীর উপস্থাপন করা প্রতিবেদন পর্যালোচনা করে মন্ত্রিসভা।
আকাশ নিউজ ডেস্ক 






















