ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

বাংলাদেশে জ্বালানি ও সার সরবরাহ বাড়াতে আগ্রহী আলজেরিয়া

বাংলাদেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের পাশাপাশি সার রপ্তানিতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে আলজেরিয়া। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই বিষয়গুলো প্রাধান্য পায়। বৈঠকে জ্বালানি ও সারের পাশাপাশি বস্ত্র, ওষুধ, চামড়াশিল্প এবং কৃষিভিত্তিক বাণিজ্যে যৌথ অংশীদারিত্বের সুযোগ নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় বিভিন্ন খাত পর্যালোচনা করেন। শিক্ষা, বাণিজ্য এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর সেখানে বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া হাইড্রোকার্বন খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সই হওয়া সমঝোতার ফলে সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য পেট্রোলিয়াম আমদানির নতুন পথ সুগম হয়েছে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, এলএনজি সুবিধা বাড়ানো এবং নতুন কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যৌথ কাজের সম্ভাবনা নিয়েও কথা বলেন প্রতিনিধিরা। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের জ্বালানি চাহিদার তাৎপর্য অনুধাবন করে দেশটির প্রেসিডেন্ট নিজেই এই সমঝোতা স্মারক দ্রুত সইয়ের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছিলেন।

বাংলাদেশের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে আলজেরিয়ার পেট্রোলিয়াম ইনস্টিটিউটে বিশেষ প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময় কর্মসূচি পরিচালনার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এর ফলে বাংলাদেশের জ্বালানি খাতের কারিগরি সক্ষমতা অনেক বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে বাংলাদেশের কৃষি খাতের চাহিদা পূরণে সার আমদানির বিষয়টি তুলে ধরা হলে আলজেরিয়া এ খাতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়।

অন্যান্য খাতের মধ্যে আলজেরিয়ার নিজস্ব বস্ত্রশিল্পের পুনরুজ্জীবনে বাংলাদেশের অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দেশটি। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সংহত করতে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে, যার পরবর্তী বৈঠকটি শিগগিরই ঢাকায় অনুষ্ঠিত হবে। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বেগবান করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বও পুনর্ব্যক্ত করেন দুই দেশের প্রতিনিধিরা।

আপলোডকারীর তথ্য

খাবারের মান নিয়ে সমালোচনার জবাবে ঘরোয়া রেস্টুরেন্টের স্পষ্টীকরণ

বাংলাদেশে জ্বালানি ও সার সরবরাহ বাড়াতে আগ্রহী আলজেরিয়া

আপডেট সময় ০৯:২৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬