ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সবচেয়ে বেশি নিজেদের আক্রমণে মরে যে প্রাণী

অাকাশ নিউজ ডেস্ক:

কাক কাকের মাংস খায় না- এই প্রবাদ আমরা যতোই শুনি না কেন খাবার নিয়ে দুই বা একাধিক কাকের ঝগড়া আমরা প্রায়ই দেখি। কুকুরদের ক্ষেত্রেও তাই। যদিও এক কাকের হামলায় আরেক কাক বা কুকুরের আক্রমণে আরেক কুকুর মারা গেছে এমন শোনা বা দেখা যায় না। তবে হ্যাঁ, মানুষের আঘাতে মানুষের মৃত্যু অহরহ দেখেছে বিশ্ব।

স্বজাতির মধ্যে মারামারি করে মৃত্যুর এমন ঘটনা অনেকের কাছেই মনে হতে পারে এই তালিকায় মানুষ এগিয়ে। কিন্তু না, বিভিন্ন প্রজাতির এক হাজারেরও বেশি স্তন্যপায়ী প্রাণীর ওপর করা একটি গবেষণায় দেখা গেছে নিজেদের মধ্যে হানাহানিতে মানুষ আসলে অনেক পিছিয়ে। সম্প্রতি নেচারে প্রকাশ করা হয়েছে সেই গবেষণার ফল যেখানে স্বজাতির হাতে প্রাণীর মৃত্যুর সংখ্যা বের করা হয়েছে।

বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, অধ্যাপক হোসে মারিয়া গোমেজ পরিচালিত এই গবেষণায় কিছু অপ্রত্যাশিত ফল দেখা গেছে, যার মধ্যে রয়েছে মিরক্যাট। এই প্রাণীগুলো সবচেয়ে প্রাণঘাতী স্তন্যপায়ী প্রাণী। এই প্রাণীর মৃত্যুর ১৯.৪ শতাংশ হয়ে থাকে স্বজাতির আক্রমণে। আপনি নিজেই দেখে নিন এই তালিকায় আর কে কে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সবচেয়ে বেশি নিজেদের আক্রমণে মরে যে প্রাণী

আপডেট সময় ০১:৫৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭