ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত, ৯৫০ আহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নিজেদের বসতভিটায় ফিরে যাওয়ার অধিকার দাবিতে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালিয়েছে দখলদার ইসরাইলি সেনারা।

শুক্রবার জুমার পর ইসরাইলি সীমান্তবর্তী এলাকায় এ হামলায় তিন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৯৫০ বিক্ষোভকারী।

শুক্রবার গাজা সীমান্তে জড়ো হন কয়েক হাজার ফিলিস্তিনি। এসময় তাদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে ইসরাইলি সেনারা।

এর মাধ্যমে পঞ্চম সপ্তাহে গড়ালো ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরার কর্মসূচি গ্রেট মার্চ ফর রির্টান মুভমেন্ট।

গেল মাসের শেষ নাগাদ শুরু হওয়া বিক্ষোভে এ নিয়ে নিহত হয়েছে ৪৫ জন। আহতের সংখ্যা ছয় হাজারেরও বেশি।

এ পরিস্থিতিতে, শুক্রবার ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অভিযোগ, ফিলিস্তিনিদের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত, ৯৫০ আহত

আপডেট সময় ১১:৪৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮