বৃহস্পতিবার (০৫ নভেম্বর) মোংলা বন্দরের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষে বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী মোংলায় অবস্থানকালে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তিনি মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সফরসূচির অংশ হিসেবে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
আকাশ নিউজ ডেস্ক 
























