ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনাবাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাস তিনেক আগে এক অবৈধ দখলদার ইসরাইলি নিহত হওয়ার ঘটনায় অধিকৃত পশ্চিমতীরের এক ফিলিস্তিনিকে হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

পশ্চিমতীরের কুনবা গ্রামে আহমেদ কুনবা নামের ওই ফিলিস্তিনির বাড়ি। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মঙ্গলবার তার বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়েছে।-খবর এএফপির।

এ সময়ে ঘটনাস্থলে ইসরাইলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, গত জানুয়ারিতে নাবলুসের নিকটবর্তী একটি স্থানে ইহুদি যাজককে গুলি করে হত্যা করা হয়েছিল।

সেখানে ফিলিস্তিনিদের ভূমি দখল করে তৈরি ইহুদিদের অবৈধ বসতিতে থাকতেন ওই ধর্মযাজক। এর আগে গত জানুয়ারির মাঝামাঝিতে যাজক খুনের অভিযোগে আহমেদ কুনবাকে গ্রেফতার করে গুলি করে হত্যা করে ইসরাইলের সেনাবাহিনী।

কুনবার বাড়ি ধ্বংসের সময় সেখানে বিক্ষোভ দেখিয়েছেন ফিলিস্তিনিরা। বাড়িটি মাটিতে মিশিয়ে দেয়ার কারণে কুনবার পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার পর তার বসতবাড়িটিও গুঁড়িয়ে দিল ইসরাইলি সেনাবাহিনী

আপডেট সময় ০২:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮