ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করেছে বখাটে যুবক। আহতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত স্কুলছাত্রী লিমা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের আবদুর রহমানের মেয়ে ও চুয়াডাঙ্গা জেলা শহরের রাহেলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অভিযুক্ত রানা উপজেলার তালতলা শ্মশানপাড়ার কাজল হোসেনের ছেলে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাসূত্রে জানা গেছে, স্কুলছাত্রী লিমা খাতুনকে ৫-৬ মাস ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী রানা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাচ্ছিল লিমা। সে হাজরাহাটি জোড়গাছা পাড়ার বিশ্বাস কবরস্থানের কাছে পৌঁছালে বাইসাইকেলযোগে সেখানে থামে বখাটে রানা।

এ সময় রানা প্রেমের প্রস্তাব দেয়। এতে লিমা রাজি না হলে তার ডান কোমরে ছুরি মারে রানা। গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, স্কুলছাত্রীর পিঠের ডান পাঁজরে গভীর ক্ষত রয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল খালেক জানান, ঘটনার পরপরই পুলিশি অভিযান শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

আপডেট সময় ০৯:৪০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮