ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাড়িচাপায় পাকিস্তানি নিহত, মার্কিন কূটনীতিক কালো তালিকাভুক্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গাড়িচাপায় নিজেদের এক নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত মার্কিন ডিফেন্স ও এয়ার অ্যাটাশে জোসেফ ইমানুয়েল হলের পাকিস্তান ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামাবাদ।

গত মাসে ইসলামাবাদে ট্রাফিক সিগন্যাল অমান্য করে ইমানুয়েলের ল্যান্ডরোভার গাড়ি এক মোটরবাইকে ধাক্কা মারে। এতে মোটরবাইকের দুই আরোহীর মধ্যে একজন নিহত, অপরজন আহত হন। ঘটনার সময় মার্কিন কূটনীতিক ইমানুয়েলই গাড়িটি চালাচ্ছিলেন।

কূটনীতিক সুবিধা নিয়ে তিনি যাতে পাকিস্তান ছেড়ে চলে যেতে না পারেন, সে জন্য পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে কালো তালিকাভুক্ত করেছে।

কূটনৈতিক ছাড়পত্রের সুবিধা নিয়ে ইমানুয়েলের পাকিস্তান ত্যাগ বন্ধ করতে নিহত ব্যক্তির পরিবার ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করার পর এ পদক্ষেপ নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আদালতকে শুনানির সময় বিষয়টি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজা খালিদ মেহমুদ। তিনি বলেন, পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমানুয়েলের নাম কালো তালিকাভুক্ত করেছে, যাতে তিনি পাকিস্তান ছাড়তে না পারেন।

এর আগে আদালত সরকারের কাছে জানতে চান, কেন মার্কিন কর্মকর্তার নাম দেশত্যাগ নিয়ন্ত্রণ বা এক্সিট কন্ট্রোল তালিকায় রাখা হয়নি।

জবাবে মেহমুদ জানান, ওই তালিকায় কারও নাম ঢোকানো এক দীর্ঘ আইনি প্রক্রিয়া। সে জন্য স্বরাষ্ট্র সচিবকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী মার্কিন কূটনীতিকের নাম কালো তালিকায় রাখা হয়েছে। এক্সিট কন্ট্রোল লিস্ট ও কালো তালিকা একই উদ্দেশ্য পূরণ করে বলেও জানান তিনি।

ভিয়েনা কনভেনশনের আওতায় অভিযুক্ত কোনো কূটনীতিককে গ্রেফতার বা বিচার করা যায় না, তবে তার বিরুদ্ধে ওঠা অপরাধের তদন্ত করা যায়। আদালতকে এ কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

জানা গেছে, ইসলামাবাদ মার্কিন কূটনীতিকের বিচার করার বিষয়ে বেশ তৎপর। সোমবার দেশটিতে মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা ইসলামাবাদ সফরে এলে তার কাছে ইমানুয়েলের কূটনৈতিক অব্যাহতি প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাড়িচাপায় পাকিস্তানি নিহত, মার্কিন কূটনীতিক কালো তালিকাভুক্ত

আপডেট সময় ০১:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮