ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় মার্কিন সামরিক খরচ দিতে হবে কাতারকে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আল আদেল দাবি করেছেন, সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির জন্য কাতারকে অর্থ পরিশোধ করতে হবে। সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আদেল আল জুবায়ের বলেছেন, দোহাকে যুক্তরাষ্ট্রের দেয়া সুরক্ষা বাতিলের আগে কাতারকে অবশ্যই সিরিয়ায় সেনা পাঠাতে হবে।-খবর আল আরাবিয়া ও ডেইলি সাবাহর।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটি না থাকলে কাতারের বর্তমান সরকার এক সপ্তাহও টিকতে পারবে না। তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে কাতার এখন পর্যন্ত কিছু বলেনি।

কাতারের আল উদায়েদ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রায় ১১ হাজার সেনা রয়েছে। যাদের অধিকাংশই বিমানবাহিনীর সদস্য।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সামরিকঘাঁটি দোহা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এখান থেকে মার্কিন বাহিনী সিরিয়া ও ইরাকেও হামলা চালায়।

গত বছরের জুনের শুরুতে সৌদি আরব, আমিরাত, মিসর ও বাহরাইন হঠাৎ করে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে কাতারের বিরুদ্ধে বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে।

আলজাজিরা টেলিভিশন বন্ধসহ দোহাকে একটা বিশাল দাবিনামা ধরিয়ে দেয়। সেগুলো মেনে চলতে ব্যর্থ হলে আরও অবরোধ আরোপ করা হবে বলে হুমকি দেয় উপসাগরীয় দেশগুলো।

কাতার সরকার সব অভিযোগ অস্বীকার করে বলেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিরিয়ায় মার্কিন সামরিক খরচ দিতে হবে কাতারকে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮