ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌন নির্যাতনের অভিযোগ করায় স্কুলছাত্রীকে টিসি

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের মনিরামপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে টিসি (ছাড়পত্র) দেয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তদন্তও সম্পন্ন হয়েছে।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, ৪ এপ্রিল বিবিজিএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেব বিশ্বাস স্কুল ছুটির পর প্রাইভেট পড়ানোর কথা বলে স্কুলে রেখে প্রলোভন দেখিয়ে তার মেয়েকে যৌন নির্যাতন করে। মেয়ে স্কুল থেকে বাড়ি এসে ঘটনা খুলে বলে।

ঘটনা জানাজানি হলে ওই দিন রাতে একই গ্রামের সুকুমার সরকার, মানিক বিশ্বাস ও প্রেমকুমার সরকার প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে স্কুলছাত্রীর মাকে ভয়ভীতি দেখায়। একই সঙ্গে ওই স্কুলছাত্রীকে টিসি দেয়ার হুমকি দেয়। একপর্যায়ে ৮ এপ্রিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মানব সরকার স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে টিসি দিয়ে যান।

জানতে চাইলে ম্যানেজিং কমিটির সভাপতি মানব সরকার টিসি দেয়ার বিষয়টি এড়িয়ে যান। এ ব্যাপারে প্রধান শিক্ষক মহাদেব বিশ্বাস নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ইতিমধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির লোকজনের উপস্থিতিতে ৩০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা হয়। কিন্তু পরে তারা (ভুক্তভোগী পরিবার) টাকা গ্রহণ করেনি বলেও তিনি জানান।

ঘটনার তদন্তকারী সহকারী শিক্ষা অফিসার পলাশ কান্তি বিশ্বাস জানান, তদন্ত শেষ। যাচাই-বাছাই করে অচিরেই প্রতিবেদন দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌন নির্যাতনের অভিযোগ করায় স্কুলছাত্রীকে টিসি

আপডেট সময় ১১:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮