ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান শিক্ষককে পেটালেন বিদ্যালয়ের সভাপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধাপারিয়া সাপকামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ সময় প্রধান শিক্ষক মোনায়েত হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং চড়-থাপ্পড় মারেন সভাপতি আবদুস সালাম।

মোনায়েত হোসেন জানান, সরকার বিদ্যালয়ের সরঞ্জাম ও মেরামত বাবদ ৪০ হাজার বরাদ্দ দিয়েছে। ওই টাকা বর্তমানে স্কুল ফান্ডে জমা আছে। মঙ্গলবার দুপুরে অফিস চলাকালীন পরিচালনা কমিটির সভাপতি আমার কক্ষে প্রবেশ করে চেকের মাধ্যমে ওই টাকা তাকে দিতে বলেন। কিন্তু সেই টাকা দিতে রাজি না হলে তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাকে চড়-থাপ্পড় মারেন। এই টাকা বিদ্যালয়ের সম্পদ, কারো ব্যক্তিগত খরচের টাকা নয়।

এ ব্যপারে মিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, আমরা প্রতি বছর স্কুলের ছোটখাটো উন্নয়নের জন্য একটি ফান্ডে টাকা দেই। এটা পরিচালনা করার জন্য কমিটি থাকে। সেই কমিটি কাজগুলো করে থাকে। ওই বিদ্যালয়ের সভাপতি আবদুস সালাম বিদ্যালয়ে গিয়ে টাকা চাইলে প্রধান শিক্ষক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রধান শিক্ষককে চড় মারেন।

তবে অভিযোগ অস্বীকার করে আবদুস সালাম জানান, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে কোনো টাকা-পয়সা চাইনি এবং কারো গায়ে হাত তুলিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

প্রধান শিক্ষককে পেটালেন বিদ্যালয়ের সভাপতি

আপডেট সময় ০৭:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮