ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতের অন্ধকারে ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা কেন: মামুন

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রীদের রাতের অন্ধকারে সুফিয়া কামাল হল থেকে কেন বের করে দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘটনাকে হল প্রশাসনের ‘ধৃষ্টতা ’ বলে আখ্যায়িত করেছেন।

তিনি বলেন, আমরা প্রশাসনকে সব সহযোগিতা করছি। এর মধ্যে কোনো আলোচনা ছাড়াই কেন তারা এমন সিদ্ধান্ত নিল, আমরা তার জবাব চাই।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, কোনো অপরাধ করলে বিশ্ববিদ্যালয়ের আইনানুযায়ী ব্যবস্থা নেবে, কিন্তু ছাত্রীদের এভাবে বের করে কর্তৃপক্ষ ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।

সুফিয়া কামাল হলের ঘটনা সম্পর্কে বলেন, আমরা খবর পেয়েছি, রাত ১১টার পরও অনেক ছাত্রী হল থেকে বের হয়ে গেছেন। ছাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছিল। প্রাধ্যক্ষের কক্ষে অনেককে আটকে রাখা হয়েছিল। অভিভাবক ডেকে রাতের অন্ধকারে ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা হয়েছে।

জানা গেছে, ছাত্রীদের হল থেকে বের করে দেয়া হচ্ছে এমন খবরে বৃহস্পতিবার গভীর রাতে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হন বিভিন্ন আবাসিক হলের ছাত্ররা।

তারা সেখানে স্লোগান দেন- ‘ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার বোন পথে কেন প্রশাসন জবাব চাই।’

বৃহস্পতিবার রাত সোয়া ৩টা পর্যন্ত তারা হলটির সামনে অবস্থান করেন। এ সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর শুক্রবার বিকাল ৪টায় দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলে অবস্থান তুলে নেন শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাতের অন্ধকারে ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা কেন: মামুন

আপডেট সময় ০১:৫৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ২০ এপ্রিল ২০১৮