ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সিরিয়ার পক্ষে বিপক্ষে যেসব দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। শনিবার ভোর রাতের এ হামলার পর বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তুলেছে রাশিয়া। কিন্তু সেই প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও তাদের সহযোগিরা।

সিরিয়ায় হামলার পর এ ঘটনার নিন্দা জানায় ইরান ও রাশিয়া। ইরান এবং রাশিয়া সরাসরি সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু সিরিয়ার পার্শ্ববর্তী দেশ তুরস্ক যুক্তরাষ্ট্রের এ হামলাকে স্বাগত জানিয়েছে।

জাতিসংঘে তোলা রাশিয়ার প্রস্তাবের পক্ষে পক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও বলিভিয়া। বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, কুয়েত, পোল্যান্ড ও আইভরিকোস্ট। চারটি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। এগুলো হলো- ইথিওপিয়া, কাজাখস্তান, গায়ানা ও পেরু।

এদিকে সিরিয়া হামলার বিরোধিতা করেছে কিউবা ও ব্রাজিল। ব্রাজিলের প্রেসিডেন্ট এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। এছাড়া মিশর ও আলজেরিয়াও হামলার পক্ষে অবস্থান নেয় নি।

অন্যদিকে, হামলার পক্ষে অবস্থান নিয়েছে ইসরাইল, সৌদি আরব, তুরস্ক, কাতার, কানাডা, কলম্বিয়া, ইউরোপীয় কাউন্সিল, জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্পেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার পক্ষে বিপক্ষে যেসব দেশ

আপডেট সময় ১১:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ এপ্রিল ২০১৮