ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মির্জা ফখরুলের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত, শুক্রবার দাফন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীনের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা হয়।

জানাজায় অংশ নেন- বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী আবুল হোসেন, শেখ শহীদুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, সাবিহ উদ্দিন আহমেদ, ক্যাপ্টেন সুজাউদ্দিন, অ্যাডভোকেট ফজলুর রহমান, আব্দুস সালাম, আমান উল্লাহ আমান, গাজী মাজহারুল আনোয়ার, শাহজাদা মিয়া, বিএনপির চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, মীর সরফত আলী সপু, আমিনুল হক, শামীমুর রহমান শামীম, সালাহউদ্দিন ভুইয়া শিশির, নাজিম উদ্দিন আলম, যুবদলের সাইফুল আলমনীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ অংশ নেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে বিকল্পধারার চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিশ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের মধ্যে জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির ড. রেদোয়ান আহমেদ, শাহাদাত হোসেন সেলিম, ইসলামী ঐক্যজোটের এম এ রকীব, এনডিপির খোন্দকার গোলাম মোর্ত্তজা, জাগপার লুৎফর রহমান, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, লায়ন মোস্তাফিজুর রহমান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান, সাহাবুদ্দিন আহমেদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমার কফিন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শুক্রবার সকাল পৌনে ৯টায় ইউএস-বাংলার একটি কার্গো বিমানযোগে মরহুমার কফিন সৈয়দপুর বিমানবন্দরে এবং পরে সড়ক পথে লাশবাহী গাড়িতে করে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তাঁর নিজ বাসভবনে নেয়া হবে।

শুক্রবার বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীন-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ও প্রবীণ রাজনীতিকরা।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন ফাতেমা আমীন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মির্জা ফখরুলের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত, শুক্রবার দাফন

আপডেট সময় ০২:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮