ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

নানার কুলখানীর কলা খেয়ে শিশুর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় কলা খাওয়ার সময় গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলিগ্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম নিহা মণি (৩)। সে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নুরার বাপের পাড়ার ফজল করিমের মেয়ে। ওই শিশুটি পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে তার নানা আবুল আহমদ সওদাগরের কুলখানিতে যোগদান করেছিল।

টৈটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, আবুল আহমদের বাড়িতে কুলখানি উপলক্ষে দোয়ার কলা খাচ্ছিল শিশুটি। এক পর্যায়ে কলার একটি টুকরা তার গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে শিশুটি বেহুশ হয়ে পড়ে।

তিনি জানান, তাৎক্ষণিক শিশুটিকে চিকিৎসার জন্য পেকুয়া সরকারি হাসপাতালে নেয়ার পথে শিশুটি মারা যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

নানার কুলখানীর কলা খেয়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮