ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ভিসির বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী কোটা সংস্কারের আন্দোলনের নামে ভাঙচুর, হামলা ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় উদ্বিগ্ন ও মর্মাহত।

বিজ্ঞপ্তিতে নাহিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও হত্যাচেষ্টা এবং ভাঙচুরের ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা রোববার মধ্যরাতে উপাচার্যের বাসভবনে ভাঙচুর চালায়।

আন্দোলনকারীদের একদল ফটক ভেঙে উপাচার্য ভবনে ঢুকে দুই তলা ওই বাড়ির ঘরে ঘরে ঢুকে জানালার কাচসহ প্রায় প্রতিটি আসবাবপত্র ভাঙচুর করে।

আন্দোলনকারীদের ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী আরও বলেন, এসব ভাঙচুর, অগ্নিসংযোগের পেছনে যারা ইন্ধন দিচ্ছেন তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষকেও আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, চাকরির কোটা সংরক্ষণ বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে এবং সরকার সম্প্রতি এ বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে। প্রয়োজনীয় যোগ্যতা ও মেধা না থাকলে কোটাধারীরাও চাকরিতে আসতে পারে না। কোটা পূরণ না হলে সেসব পদ মেধা তালিকা থেকেই পূরণ করার নির্দেশনা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ভিসির বাসভবনে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৫:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮