ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

সৌদিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন ৩ নারী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের সাংস্কৃতির কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী সরকারি সংস্থা জেনারেল অথরিটি অব কালচারের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন তিন নারী।

তারা হলেন- শিল্পকলা বিশেষজ্ঞ মোনা খাজিনদার, নাট্যকার মায়সা আল সোবাহি ও চলচ্চিত্র পরিচালক হাইফা আল মানসুর।

সৌদির সংস্কৃতি ও তথ্যবিষয়ক মন্ত্রী ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদ শুক্রবার তাদের নিয়োগ দেন বলে জানিয়েছে আল আরাবিয়া।

এর মধ্যে মোনা খাজিনদার সৌদি চিত্রকলা জগতের পরিচিত মুখ।। তিনি প্যারিসভিত্তিক আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রথম নারী পরিচালক ছিলেন।

এ ছাড়া সংস্কৃতি ও সৃজনশীলতাবিষয়ক আল মানসুরিয়া ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন। মায়সা আল সোবাহি একজন নাট্যকার ও পরিচালক। সৌদি আরবজুড়ে আগে থেকেই তার ব্যাপক পরিচিতি রয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে যোগ দিয়ে তিনি নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন। মায়সা আল সোবাহি সৌদির সংস্কৃতি ও সামাজিক বিষয়-আশয়ে নতুন করে আলোকপাত করতে সক্ষম হয়েছেন।

অপরজন হাইফা আল মানসুর সৌদি আরবের প্রথম নারী চলচ্চিত্র পরিচালক। তিনি সৌদি সংস্কৃতি ও চলচ্চিত্র প্রসারের বিষয়ে তিনি খুবই স্পষ্টবাদী। এ ছাড়া সৌদি চলচ্চিত্র শিল্পের অন্যতম পথিকৃৎ।

সংস্কৃতিমন্ত্রী ড. আওয়াদ বলেন, রাজ্যের সংস্কৃতি ও চারুকলা খাতের বিকাশে কাজ করাই পরিচালনা পর্ষদের সদস্যদের দায়িত্ব। মূলত এটিকে একটি প্রতিযোগিতাপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে।

এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে আমরা সাংস্কৃতিক আদান-প্রদান করতে চাই। যেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সৌদিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন ৩ নারী

আপডেট সময় ০১:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮